কবিতা / আমার একাকিত্ব

কবিতা / আমার একাকিত্ব

bis kobi

 

একাকিত্বই এখন পরম বন্ধু

সে আমাকে দেখায়না কাঁচকলা

পাতেনা ফাঁদ একটু সুযোগ পেলে

তার সাথে হয় অনেক গল্প বলা।

 

একাকিত্ব জড়িয়ে ধরে আমায়

একনাগাড়ে অনেকক্ষণ চুমু খায়

প্রশ্ন জাগে আমি কি তার মাতা?!

জন্ম দিলাম কখন তাকে কোথায়!

 

ভাবনা আমায় নেয় উড়িয়ে গুহায়

পর্বতে নয় অরূপ রূপের দেশে!

কেউ থাকেনা কেবল একাকিত্বই

আমার সাথে থাকে ভালোবেসে।

 

ভ্রুণে যখন নেমেছিলাম আমি

একাকিত্বই কেবল ছিল অঙ্গে

বাবার বাড়ি ফিরে যাবার ক্ষণেও

শুধুমাত্র সে ই থাকবে সঙ্গে।

 

সময়ের কথায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Facebook fan page

Leave a Reply

Your email address will not be published.