By সময়ের কথা on জানুয়ারি 9, 2019
অন্যান্য, জাতীয়, ফিচার

মোনায়েম সরকার: লন্ডনের হোটেল ‘ক্ল্যারিজস’। ১৯৭২ সালের ৮ জানুয়ারি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ঐ দিনই লন্ডনে পৌঁছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান। হোটেল লবিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু বলেন, ‘আমি যতদ্রুত দেশে ফিরতে চাই। আমার জনগণকে ছেড়ে আমি এক মুহূর্ত শান্তি পাচ্ছি না।’ মহান নেতার এ কথায় অভিভূত হয়ে পড়েন ব্রিটেনের সাংবাদিকরা। প্রায় […]
By সময়ের কথা on জানুয়ারি 3, 2019
ফিচার, মতামত

সৈয়দ জাহিদ হাসান: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়েছে যেগুলো হওয়া দরকার ছিল। একটি সম্ভাবনাময় জাতিকে এগিয়ে যাওয়ার মুহূর্তে অনেক সময়েই কঠিন সিদ্ধান্ত নিতে হয়। নেতৃত্ব কঠিন না হলে দেখা দেয় বিশৃঙ্খলা। বিশঙ্খলায় নিপতিত জাতি কখনোই সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে […]
By সময়ের কথা on জানুয়ারি 3, 2019
ফিচার, মতামত

মোনায়েম সরকার: বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। একদিন এদেশের হাতে ছিল পরাধীনতার হাতকড়া। শোষণ-বঞ্চনা-নিপীড়ন ছিল এই দেশ তথা বাংলার মানুষের ভাগ্যলিখন। নিজেদের অধিকার বুঝে পেতে বাংলার নিরীহ মানুষ শোষণ-দুঃশাসনের বিরুদ্ধে জেগে ওঠে। অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে তারা অর্জন করে প্রিয় স্বাধীনতা। বাংলার স্বাধীনতা বারবার ভূলুণ্ঠিত হয়েছে, দেশি-বিদেশি চক্রান্তে বারবার দিকভ্রান্ত হয়েছে বাংলার স্বপ্নতরী। সেই ধারার […]
By সময়ের কথা on ডিসেম্বর 10, 2018
ফিচার, মতামত

সৈয়দ জাহিদ হাসান: চারদিকে আজ অন্ধকার ঘনিয়ে আসছে। একদিন যারা আলো হাতে বেরিয়ে ছিল বাংলার মানুষকে শান্তি ও সমৃদ্ধির পতাকাতলে জড়ো করতে আজ তারা অনেকেই অসুর হয়ে গিলে খাচ্ছে স্বদেশের মানচিত্র। সেদিনের দুঃসাহসী যোদ্ধাদের অনেকেই আজ নতুন যুদ্ধ শুরু করেছে দেশ ও জনতার বিপক্ষে। এদের বিপথগামিতা বাংলা ভূখণ্ডে আঁধার ডেকে আনবে। তছনছ করে দিবে সাজানো বাগান, […]
By সময়ের কথা on ডিসেম্বর 10, 2018
জাতীয়, ফিচার

মোনায়েম সরকার: পৃথিবীর দেশে দেশে রাজনীতি আজ ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠছে। সবদেশে এখন পরিলক্ষিত হচ্ছে অপরাজনীতির হিংস্র বিভৎস রূপ। ইউরোপ বলি আর এশিয়া, আমেরিকাই বলি, সর্বত্রই এখন অপরাজনীতি শেকড় গেড়ে বসেছে। এই মুহূর্তে পুরো পৃথিবী জুড়েই বয়ে যাচ্ছে লোভী, উন্মাদ, ষড়যন্ত্রকারী রাজনৈতিক নেতাদের তপ্ত নিশ্বাস। তাদের জীবনবিনাশী উষ্ণ নিশ্বাসে দগ্ধ হচ্ছে পৃথিবীর শান্তিকামী মানুষ। যতই দিন […]
By সময়ের কথা on ডিসেম্বর 4, 2018
ফিচার, মতামত

সাফাত জামিল শুভ: রবীন্দ্রনাথ আকুল হয়ে বলেছিলেন: “মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।” অথচ এই সুন্দর ভুবন ছেড়ে চলে যেতে অনেকেই করেন না-হক তাড়াহুড়া, করেন আত্মহত্যা।কিন্তু কেন করেন? আত্মহত্যা বা আত্মহনন ( ইংরেজি:Suicide) হচ্ছে ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেয়া। ল্যাটিন ভাষায় “সুই সেইডেয়ার” থেকে আত্মহত্যা শব্দটি এসেছে।চিকিৎসকগণ আত্মহত্যার চেষ্টা করাকে মানসিক অবসাদজনিত গুরুতর উপসর্গ […]
By সময়ের কথা on নভেম্বর 13, 2018
জাতীয়, ফিচার

সৈয়দ জাহিদ হাসান: যার কিছু নেই, তার হারাবার ভয়ও নেই, কিন্তু যার কিছু আছে হারাবার ভয় তার জন্য খুবই বেদনার, মৃত্যুযন্ত্রণার মতোই পীড়াদায়ক। বাংলাদেশ এক সময় গরিব ছিল, সম্পদ ও সম্মানহীন ছিল। একজন ভবঘুরে নিঃস্ব মানুষের সঙ্গে বাংলাদেশের তুলনা তখন অনায়াসেই দেওয়া যেতো। বিশ-পনেরো বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কোনো ভাবেই সমমর্যাদার, সমউচ্চতার নয়। […]
By সময়ের কথা on নভেম্বর 11, 2018
জাতীয়, ফিচার

মোনায়েম সরকার: স্বাধীনতাপূর্ব বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশের দশক ছিল অসাম্প্রদায়িক জাতীয় চেতনা বিকাশের কাল আর ষাটের দশক ছিল গণতন্ত্র অর্জন ও আইনের ভেতর দিয়ে জাতীয় চেতনা বহিঃপ্রকাশের প্রচেষ্টা। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি পাকিস্তানের শাসকগোষ্ঠীর বিরূপতা এবং রবীন্দ্রবিরোধিতা যত প্রবল হয়েছে, ততই বাঙালিদের মধ্যে প্রতিবাদী চেতনাও জোরদার হয়েছে। পাকিস্তানের ধর্মীয় সাম্প্রদায়িক জাতীয়তাবাদের বিরুদ্ধে অত্যন্ত জোরালোভাবেই উন্মেষ […]
By সময়ের কথা on নভেম্বর 5, 2018
জাতীয়, ফিচার

সৈয়দ জাহিদ হাসান: একজন পলিটিশিয়ান একটি জাতি তথা রাষ্ট্রের পরিচালক ও দিক-নির্দেশক। একটি জাতি কোন দিকে যাবে, কি হবে তার ভবিষ্যৎ-জীবন সেসব কিছু নির্ভুলভাবে পরিচালনা করাই পলিটিশিয়ানের একমাত্র কাজ। নেতৃত্বদানের সঙ্গে প্রজ্ঞা, মৌলিক-চিন্তা, আদর্শ-লালন, দেশপ্রেম, মানবপ্রেম, এই শব্দগুলো ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ পলিটিশিয়ানই প্রজ্ঞাহীন, আদর্শহীন, দেশদ্রোহী। বাংলাদেশের পলিটিক্সে পল্টিবাজি খেলা নিত্যকার ব্যাপার। একটি সুনির্দিষ্ট আদর্শকে ধারণ […]
By সময়ের কথা on নভেম্বর 1, 2018
জাতীয়, ফিচার

মোনায়েম সরকার: সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান রকম হিসাব-নিকাশ। তৃতীয় বিশ্বের দেশগুলোতে জোট করে ভোট করার প্রবণতা বাংলাদেশেও চালু হয়েছে। সমমনা দলের সঙ্গে জোট গঠন খারাপ কিছু নয়, নির্বাচনী কৌশল হিসেবে এটাকে বাঁকা চোখেও দেখার কিছু নেই। গণতান্ত্রিক […]